গাজীপুর কোনাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

গাজীপুর কোনাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল


গাজীপুর মহানগর প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
গাজীপুর কোনাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ ফেব্রুয়ারি বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা বিএনপির আয়োজনে মহানগরীর কোনাবাড়ী এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ সদস্য মো. মজিবুর রহমান।

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি ও সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কোনাবাড়ী মহানগর থানা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার,কোনাবাড়ি মহানগর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বি এন পির সাবেক সভাপতি রবিউল আলম রবি, কোনাবাড়ী থানা বি এন পির সিনিয়র সহ সভাপতি মো রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ সভাপতি আবদুল বারেক সরকার, আমিনুল ইসলাম সরকার,মো. রেজাউল করিম মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মো. ফরহাদ হোসেন, যুব দলের সদস্য সচিব মো. আজিজুল ইসলাম সহ কোনাবাড়ী থানা বি এন পি সহ সকল ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়, দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত, দোয়া করা হয়।