নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু | Daily AjKaler Kontho

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু


নোয়াখালী জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহত আবদুল জলিল চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সভাপতি প্রার্থী ছিলেন। তিনি একই ওয়ার্ডের মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাড়ির পাশের জমিতে ইরি ধানের চাষ করেন জলিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথেই তাঁর মৃত্যু হয়।

চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বলেন, সেচ পাম্প চালুর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।