
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং আইন প্রয়োগে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা পৌর শহরের প্রধান বাজার মেছুয়া বাজারে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের সহযোগীতায় এই সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয়।
পৌরসভার মেছুয়া বাজারের সামনে থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলাম। এ সময় নেত্রকোনা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী নেতা দিদারুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তদারকি অভিযান চলাকালে বাজারের সবজি দোকান,ফল,মাংসসহ ইফতার সামগ্রীর বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তারা প্রতিটি দোকানে ক্রেতাদের জন্য দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা,নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং যেকোনো ধরনের ভেজাল ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর সতর্কবার্তা প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :