
শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে দেশের অন্যন্য স্থানের মত নরসিংদির বেলাবো উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়।
রাত ১২.১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়।সকাল ৯ টায প্রভাতফেরি এবং সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা কৃষি অফিসার মুহিবুর রহমান রনি,অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: মাহবুবুল কবির নান্নু ও উপজেলা প্রকৌশলী গোলাম সরোয়ার প্রমুখ।পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :