জয়পুরহাট ১ আসনের ধানের শীষের পরাজিত প্রার্থীর আবেগঘন ফেইবুক স্ট্যাটাস | Daily AjKaler Kontho

জয়পুরহাট ১ আসনের ধানের শীষের পরাজিত প্রার্থীর আবেগঘন ফেইবুক স্ট্যাটাস


মোঃ গোলাম মোরশেদ , পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
জয়পুরহাট ১ আসনের ধানের শীষের পরাজিত প্রার্থীর আবেগঘন ফেইবুক স্ট্যাটাস

প্রিয় জয়পুরহাট সদর ও পাঁচবিবিবাসী,আসসালামু আলাইকুম / আদাব,

“তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহও পরিকল্পনা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।”(সূরা-আল আনফাল, আয়াত-৩০) যদি কোনোভাবে সম্ভব হয়, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না!

আমি যেমন আপনাদের পাশে ছিলাম, ঠিক তেমনি আজীবন আপনাদের পাশেই থাকবো এটা কোনো রাজনৈতিক কথা নয়, এটা হৃদয়ের প্রতিশ্রুতি।আমি নিজেকে অভাগা মনে করছি, কারণ আপনাদের স্বপ্ন, আপনাদের আশা, আপনাদের দেওয়া বিশ্বাস আর প্রতিশ্রুতি আজ পূরণ করতে পারলাম না।

যে সকল গাদ্দার, বেইমান ও মুনাফিক বিএনপি নেতাদের কারণে জয়পুরহাট-১ আসনে বিএনপি জয়ী হতে পারল না তাদের বিচার হবে বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাঠগড়ায়। তাদের রাজনীতির শেষ পরিণতি দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

আর আমি? “আমি থাকবো নীরবে, নীরবে, শক্ত হয়ে জয়পুরহাটের মানুষের পাশে, শেষ নিঃশ্বাস পর্যন্ত।” – ইনশাআল্লাহ!

আজকালের কন্ঠ/ আর এস/জি