ঝালকাঠি কাঠালিয়া বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ | Daily AjKaler Kontho

ঝালকাঠি কাঠালিয়া বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
ঝালকাঠি কাঠালিয়া বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মৎস্যজীবীদের মাঝে সরকারী উদ্যোগে গরু, গরুর খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগ এর আয়োজন করেন। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা মৎস্য অফিসের সামনের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন মৎস্যজীবীকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে এ বকনা বাছুর, খাবর ও ঔষুধ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক প্রধান অতিথি হিসেবে মৎস্যজীবীদের হাতে লটারির মাধ্যমে গরুর বাছুর তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আক্তার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি,মোঃ মাসউদুল আলমসহ বিভিন্ন অতিথি ও উপকারভোগীরা।

আজকালের কন্ঠ/আর বি