বাকেরগঞ্জে ওলামা দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে ওলামা দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
বাকেরগঞ্জে ওলামা দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা আবুল হোসেন খান।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রব খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাকেরগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা খলিলুল্লাহ।সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল খালেক, মাওলানা মাসুম বিল্লাহ এবং মাওলানা আবু হানিফসহ অন্যান্য আলেম-ওলামাগণ।

বক্তারা তাদের বক্তব্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তারা আগামীর রাজনৈতিক কার্যক্রমে ওলামা সমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/ আর এস/এম