সাতক্ষীরায় সাংবাদিক কে এম আনিছুর রহমানকে সাংবাদিক ক্লাবের ফুলেল শুভেচ্ছা | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় সাংবাদিক কে এম আনিছুর রহমানকে সাংবাদিক ক্লাবের ফুলেল শুভেচ্ছা


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৮:০০ অপরাহ্ন
সাতক্ষীরায় সাংবাদিক কে এম আনিছুর রহমানকে সাংবাদিক ক্লাবের ফুলেল শুভেচ্ছা

এনটিভির মাল্টিমিডিয়া বিভাগের অনলাইন করেসপন্ডেন্ট হিসেবে (তালা–কলারোয়া, সাতক্ষীরা সদর ও ভোমরা স্থলবন্দর) নিয়োগ পাওয়ায় সাংবাদিক কে এম আনিছুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধাঃ সম্পাদক মীর আবু বকর।

এসময় বক্তারা বলেন, কে এম আনিছুর রহমানের এই অর্জন সাতক্ষীরার সাংবাদিক সমাজের জন্য গর্বের। তিনি দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার মাধ্যমে এনটিভির ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা কে এম আনিছুর রহমানের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণকালে কে এম আনিছুর রহমান সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন শেখ আব্দুল আলিম, মোঃ আব্দুল মান্নান, অধ্যাপক নূর মোহা্ম্মাদ পাড়, সৈয়দ আব্দুস সালাম পান্না, মোঃ মোরশেদুল হক, এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, হাফেজ মোঃ আবুল হোসেন, অধ্যাপক এস এম রজব আলী, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হাফিজ, জি এম সোহরাব হোসেন, এনামুল হক সিকদার, মোঃ কামাল হোসেন, জাকির হোসেন জনি, মোঃ আতিকুজ্জামান, শফিকুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, দৈনিক আজকালের কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধ মোঃ আতিয়ার রহমান।এছাড়া অন্যান্য গণমাধ্যমকর্মী মোঃ আব্দুর রশিদ, মোঃ মিহিরুজ্জামান, মোঃ আতাউর রহমান, মোঃ সানজিদুল হক ইমন, মোঃ হুমায়ুন কবির, এম এম রবিউল ইসলাম, জি এম আবু মুহিত প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি