পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার সাথে ইউরিয়ান চেম্বারের চেয়ারপার্সনের সাক্ষাৎ | Daily AjKaler Kontho

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার সাথে ইউরিয়ান চেম্বারের চেয়ারপার্সনের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ৫:১২ অপরাহ্ন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার সাথে ইউরিয়ান চেম্বারের চেয়ারপার্সনের সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ(ইউরো চেম) এর চেয়ারপার্সন Nuria Lopez.

‎আজ পরিবেশ মন্ত্রণালয়ে অফিস কক্ষে উপদেষ্টার সাথে ইউরো চেম’র চেয়ারপার্সন সাক্ষাৎ করেন।

‎এসময় বিভিন্ন কোম্পানির প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা তৈরীতে মতামত জানান ইউরো চেম্বারের প্রতিনিধি দল।

‎উপদেস্টা এসময় বলেন, বাংলাদেশ বাস্তব সম্মত ও ভবিষ্য উপযোগী ও টেকসই ও ন্যায্য ফ্রেমওয়ার্ক নিয়ে আগ্রহী। প্রতিযোগিতামূলক বৈষম্য রোধে একটি একক ও অভিন্ন কমপ্লায়েন্স কাঠামো অত্যান্ত জরুরি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিতের অনুরোধ জানান তিনি।

‎তিনি অতি দ্রুততম সময়ে স্টেকহোল্ডার সভা, ইউরোপিয়ান ইউনিয়ন ও পাশ্ববর্তী দেশের আইন পর্যালোচনা করে চূড়ান্ত নির্দেশিকা তৈরী করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

‎Nuria Lopez বলেন, ইউরোপিয়ান কেম্পানিগুলোর টেকসয়তা বিষয়ে বৈশ্বিক অঙ্গীকার রয়েছে। বাজারে ন্যায্য প্রতিযোগিতা ও শতকরা ১০০ ভাগ পুনব্যবহারযোগ্য প্যাকেজিং নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

‎এছাড়াও উভয়েই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিযয়ে আলোচনা করেন।

আজকালের কন্ঠ/আর বি