আলীকদমে তিন ইটভাটায় প্রশাসনের অভিযান ৯ লক্ষ টাকা জরিমানা ও জ্বালানী কাঠ জব্দ | Daily AjKaler Kontho

আলীকদমে তিন ইটভাটায় প্রশাসনের অভিযান ৯ লক্ষ টাকা জরিমানা ও জ্বালানী কাঠ জব্দ


বান্দরবান প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
আলীকদমে তিন ইটভাটায় প্রশাসনের অভিযান ৯ লক্ষ টাকা জরিমানা ও জ্বালানী কাঠ জব্দ

বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার অবৈধ তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আলীবাজার এফবিএম মালিক শওকত ও ইউবিএম মালিক জামাল উদ্দিন, এবিএম মালিক শামসুসহ তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। একই সাথে ৭ হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে লামা বনবিভাগ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, অবৈধ ৩ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা’সহ জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বন রক্ষার্থে এই অভিযান চালানো হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ/ আর এস/জে