
কুয়াকাটায় তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে বেসরকারি সংস্থা সাউদার্ন সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসে এসডিপি) ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এসএসডিপির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসীন সাদেক।
সভায় বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। বিশেষ করে পর্যটন নগরী কুয়াকাটায় প্রকাশ্য স্থানে ধূমপান নিয়ন্ত্রণ, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। টুরিস্ট এলাকায় এসমোকিং জোন তৈরি করে ধূমপান মুক্ত নিরাপদ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে আহ্বান জানান হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক নাজমুল আহসান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) লতাচাপলী ইউনিয়ন টিম লিডার, শফিকুল আলম, কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মন্ডল, কুয়াকাটা পৌরসভার হিসাবরক্ষক, মোঃ আনোয়ার হাওলাদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভা শেষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির কার্যক্রম আরও গতিশীল করা এবং নিয়মিত সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডার)’র নির্বাহী পরিচালক ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :