
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে চার মাস বয়সী এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নরিমপুর গ্রামের ইয়াসিন মজুমদার বাড়ীর দুলাল মিকারের বসতঘরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের খাবার শেষ করে আয়াতের মা ফরানী বেগম রোদে শুকাতে রাখা জামাকাপড় আনতে ঘরের বাইরে গেলে ঘরে আগুণ দেখা যায়। তখন তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভিতরে থাকা শিশুটিকে বের করে আনতে সক্ষম হয় নি। এতে শিশুটি আগুণের জ্বলে দগ্ধ হয়ে মারা যায়।
রামগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই ঘরের পাশের মোঃ শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজদের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে এবং সেগুলো ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে নিহত শিশুটির নাম জানা গেছে আয়াত, তিনি দুলাল মিকার ও ফরান বেগমের একমাত্র সন্তান। ফায়ার সার্ভিসের লিডার মোঃ রেজাউল করীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ‘
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর পরিবারের মাঝে নগদ ১০,০০০ টাকা অনুদান হিসেবে প্রদান করেন এবং জরুরি সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :