নাটোরে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

নাটোরে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
নাটোরে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

যখন কনকনে শীতে কাঁপছে নাটোর, তখন মানবতার উষ্ণ হাত বাড়িয়ে দিলেন রাশেদুল ইসলাম খান। আজ দুপুরে নিজস্ব উদ্যোগে নিজ অফিসে নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এই মানবিক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান শাহিন, ফরহাদ আলীর দেওয়ান শাহীন ও আবু রায়হান ভুলু। এবং ২ ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

শীতের হিমেল রাতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ২০২২ সালের পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম খান রাসেল।

আজকালের কন্ঠ/আর বি