লালমনিরহাটে খালেদা জিয়া'র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাদের কুরআন খতম ও বিশেষ দোয়া | Daily AjKaler Kontho

লালমনিরহাটে খালেদা জিয়া’র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাদের কুরআন খতম ও বিশেষ দোয়া


মোঃ জাহেদুল ইসলাম রতন লালমনিরহাট প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
লালমনিরহাটে খালেদা জিয়া’র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাদের কুরআন খতম ও বিশেষ দোয়া

দেশ ও দেশের বাইরের মতো লালমনিরহাটেও বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে পবিত্র কুরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন খতম শেষে, বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুর ২ টায় লালমনিরহাট শহরের থানা রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড লালমনিরহাটের আয়োজনে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ডেপুটি কমান্ডার হোসেন আলী, জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এন্তাজুর রহমানসহ লালমনিরহাট জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডের সদস্যরা।

আজকালের কন্ঠ/ আর এস/আর