
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।এক শোকবার্তায় ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ ও বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা ও দৈনিক আজ কালের কন্ঠ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আমৃত্যু দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়, দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
শোকবার্তায় ডিসিসিআই মহান আল্লাহ তায়ালার কাছে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
আজকালের কন্ঠ/ আর এস
আপনার মতামত লিখুন :