নাটোরে গার্মেন্টস কর্মী দিপু দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন | Daily AjKaler Kontho

নাটোরে গার্মেন্টস কর্মী দিপু দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
নাটোরে গার্মেন্টস কর্মী দিপু দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু দাস কে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে নাটোরে নীরব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।আজ শুক্রবার সাড়ে ৪টায় কানাই খালি প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু, যুব ও ছাত্র মহাজোট নাটোর জেলা আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ ও ঐক্য পরিষদ সভাপতি সুজীত ঘোষ ও সাধারণ সম্পাদক চন্দ্র নাগ, নলডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ ও ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বিন্দাবন প্রামাণিক, যুব মহারথী সাধারণ সম্পাদক চন্দ্র কুমার দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।