
সাতক্ষীরায় বাজার তদারকি অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার কাটিয়া সরকার পাড়া ও সরকারি কলেজ মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান আমদানিকারকের তথ্যবিহীন কসমেটিকস ও খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শনের নিয়মও মানা হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাবলু স্টোরকে ৩৮ ধারায় ৫০০ টাকা এবং তাকওয়া স্টোরকে ৩৭ ধারায় ২,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মোট ৪টি প্রতিষ্ঠান তদারকির আওতায় আসে, যার মধ্যে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মোট জরিমানার পরিমাণ ছিল ২,৫০০ টাকা।
ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :