দিনাজপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা | Daily AjKaler Kontho

দিনাজপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৬:০২ অপরাহ্ন
দিনাজপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দীন; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান; অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা মোকসেদুল আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আজকালের কন্ঠ/আর বি