খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন | Daily AjKaler Kontho

খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


মোঃ রব্বানী ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাছেত সরদারস জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ , এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিবসটির অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় মহান মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপস্থিত দর্শনারীদের মুগ্ধ করে।

কুচকাওয়াজ প্রদর্শনীতে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিচারকদের রায় অনুযায়ী ফলাফল

প্রাথমিক স্তরে

প্রথম স্থান অর্জন করে আলোকঝাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দ্বিতীয় স্থান অর্জন করে পূর্ব বাশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তৃতীয় স্থান অর্জন করে জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক স্তরে

প্রথম স্থান অর্জন করে খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

দ্বিতীয় স্থান অর্জন করে খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

তৃতীয় স্থান অর্জন করে মেরিট ক্রিয়েটিভ রেসিডেনসিয়াল স্কুল।

কলেজ স্তরে

কলেজ পর্যায়ে অংশগ্রহণ করে খানসামা ডিগ্রি কলেজ প্রথম স্থান অর্জন করেন

একই স্থানে পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করে মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশপ্রেম ও নৈতিকতায় উজ্জীবিত হয়ে কাজ করলে সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে খানসামা উপজেলায় মহান বিজয় দিবস একটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

আজকালের কন্ঠ/আর বি