বেরোবিতে বিজয় দিবসে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা | Daily AjKaler Kontho

বেরোবিতে বিজয় দিবসে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা


বেরোবি প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
বেরোবিতে বিজয় দিবসে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ‘মহান বিজয় দিবস–২০২৫’ উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল প্রকার সাইকেল, মোটরসাইকেল, কার, মাইক্রোবাসসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ সময় সংশ্লিষ্ট সকলকে নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি