আইপিএলের ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব | Daily AjKaler Kontho

আইপিএলের ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
আইপিএলের ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এই স্পিনারের মক অকশানে দল পেয়েছেন তানজিম হাসান সাকিব।

আইপিএলের মূল নিলামের আগে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে আয়োজিত মক নিলামের দ্বিতীয় দিনে তানজিমের নাম তোলা হয়। সেখানে গুজরাট ফ্র্যাঞ্চাইজি একমাত্র দল হিসেবে বিডে অংশ নিয়ে ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে তাকে দলে নেয়।

এর আগে, মক নিলামের প্রথম পর্বে বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানও আলোচনায় আসেন। ২ কোটি রুপির ভিত্তিমূল্যে শুরু হওয়া তার দর শেষ পর্যন্ত বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির কাছে ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হয়। মক নিলামে তার জন্য চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে।

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল মিনি নিলাম, যেখানে মোট সাতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান ছাড়াও তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানার নাম উল্লেখ রয়েছে।

ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন, এই মক নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কতটা বাস্তবে রূপ নেয়।

আজকালের কন্ঠ/আর বি