সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান মালামাল জব্দ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৭:২০ অপরাহ্ন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান মালামাল জব্দ

অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালি, কাকডাঙ্গা, সুলতানপুর বিওপি ও বাঁকাল চেকপোষ্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল মদ ও ০৪ বোতল ফেনসিডিলসহ প্রায় এক লক্ষ টাকার, শাড়ি, ঔষধ, শার্টের পিস, তালমিছরি, আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেঁকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলিপুর হাটখোলা নামক স্থান হতে ৭,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে।

কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বাশানঘাট নামক স্থান হতে ২৩,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শার্টের পিস, তাল মিছরি আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৩৩,০০০/-টাকা মূল্যের ভাতরীয় মদ আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বরই বাগান নামক স্থান হতে ১৬,৬০০/-টাকা মূল্যের মদ ও ফেনসিডিল আটক করে। সর্বমোট=৭৯,১০০/-(উনআশি হাজার একশত) টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি