ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি মাখন, সম্পাদক লিটন | Daily AjKaler Kontho

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি মাখন, সম্পাদক লিটন


ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:১১ অপরাহ্ন
ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি মাখন, সম্পাদক লিটন

ঝিনাইদহ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাবের অফিসকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি হিসেবে বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামরুজ্জামান লিটন নির্বাচিত হন।

বাকি ১২টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন, সহকারী কমিশনার ছিলেন অ্যাডভোকেট বদিউজ্জামান ও অ্যাডভোকেট আব্দুল আলিম। প্রেস ক্লাবের মোট ২৮ জন সদস্যের মধ্যে ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আজকালের কন্ঠ/আর বি