
অদ্য ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বাঁকাল চেকপোষ্ট, বৈকারী, কুশখালী, মাদরা, ও কাকডাঙ্গা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ঔষধ, শাড়ি, অলিভ ওয়েল তেল ও তালমিছরী আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোষ্টে এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলিপুর হাটখোলা এলাকায় তল্লাশি করে ১২,৯৫০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, অলিভ ওয়েল তেল আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৭/২০ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাটা নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বশানঘাট নামক স্থান হতে ৯,২০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শার্টের পিস,তালমিছরী আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১২ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দক্ষিণ চান্দা পোস্ট আম বাগান নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইট বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৪ ও ৫ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেলের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালি ও কেরাগাছি নামক স্থান হতে ২,৪৬,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
সর্বমোট=৪,৪৩,১৫০/- (চার লক্ষ তেতাল্লিশ হাজার একশত পঞ্চাশ টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর এস/এ
আপনার মতামত লিখুন :