অনলাইনে টিকিট ফি আদায় নভোথিয়েটার ও সোনালী ব্যাংকের চুক্তি | Daily AjKaler Kontho

অনলাইনে টিকিট ফি আদায় নভোথিয়েটার ও সোনালী ব্যাংকের চুক্তি


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
অনলাইনে টিকিট ফি আদায় নভোথিয়েটার ও সোনালী ব্যাংকের চুক্তি

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে দর্শনার্থীদের থেকে টিকিটের মূল্য আদায়ে নভোথিয়েটারের সাথে চুক্তি করেছে সোনালী ব্যাংক পিএলসি।

৭ ডিসেম্বর রবিবার নভোথিয়েটারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা
ইসলাম ও নভোথিয়েটারের পরিচালক নায়মা ইয়াসমীন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নভোথিয়েটারের মহাপরিচালক জনাব মোঃ শাওগাতুল আলম, পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শফিউল আজমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর এস