নাটোরের নলডাঙ্গায় স্যারের দাবিতে সড়ক অবরোধ | Daily AjKaler Kontho

নাটোরের নলডাঙ্গায় স্যারের দাবিতে সড়ক অবরোধ


নাটোর প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
নাটোরের নলডাঙ্গায় স্যারের দাবিতে সড়ক অবরোধ

নাটোরের নলডাঙ্গায় সারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার নলডাঙ্গা এলাকায় নাটোর-আত্রাই আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময় তারা উপজেলা কৃষি কর্মকর্তার পদত্যাগ দাবি করেন। পরে বিক্ষোভকারী কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করতে যান।

এসময় কৃষকদের শান্ত করে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, দ্রুতই কৃষকরা যাতে পর্যাপ্ত সার পান তার জন্য তিনি পদক্ষেপ নেবেন। উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে কৃষকরা সড়ক থেকে তাদের অবরোধ তুলে নেন। অবরোধের সময় সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়।

এর দুই দিন আগে উপজেলার মাধনগর এলাকায় কৃষকরা একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন।

আজকালের কন্ঠ/আর এস/আর