সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন
সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ্যাড আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস’আয়োজনে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর ) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহিদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত দোয়া ব্যবস্থাপনায় করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত এ্যাড আবুল হোসেনের ছেলে এ্যাড মোঃ শহীদ হাসান।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডিশনাল পিপি এ্যাড মোস্তফা জামান, এ্যাড সোহরাব হোসেন, এ্যাড মোঃ আরিফুল ইসলাম আলো, এ্যাড নজরুল ইসলাম, মোস্তফা হেলালুর রহমান, এ্যাড আব্দুল জলিল (৩), আ স ম শামসুদ্দোহা খোকন, এ্যাড শাহরিয়ার হাসিব, এ্যাড আব্দুস সালাম, এ্যাড ইমরান শাওন, মমতাজুর রহমান, এ্যাড বায়েজিদ প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সকলে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন।অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের আইনজীবী, বিএনপি সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।দোয়া পরিচালনা করেন এ্যাড বাহারুল ইসলাম।