
পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম খেজুরবাড়িয়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে ৬টি মহিষ মারা গেছে। আরও ১০টি মহিষ গুরুতর অসুস্থ বলে জানা গেছে। মৃত মহিষগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা।
মহিষগুলোর মালিক আব্দুল খালেক। তিনি বাউফল সাব-রেজিস্ট্রার অফিসে মুহুরি হিসেবে কর্মরত।জানা গেছে, আব্দুল খালেক রাখালদের মাধ্যমে একই ইউনিয়নের সোনাবড়ু এলাকায় মহিষ পালন করে আসছেন। তার পালে মোট ১৬টি মহিষ ছিল।
গত কয়েক দিন ধরে মহিষগুলো খাবার বন্ধ করে দেয় এবং মুখ দিয়ে লালা ঝরতে থাকে। বিষয়টি জানার পর আব্দুল খালেক মহিষগুলো বাড়ি নিয়ে আসেন।এর মধ্যে রবিবার ৩টি এবং আজ সোমবার সকালে আরও ৬টি মহিষ মারা যায়। বাকি মহিষগুলোর অবস্থাও গুরুতর।
আব্দুল খালেক মুহুরি বলেন, প্রথমে তিনটি মহিষ মারা যাওয়ার পর রবিবার উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ডাক্তার এনে চিকিৎসা করানো হয়। এরপরও সোমবার আরও ৩ টি মহিষ মারা যায়। কি কারণে মহিষগুলো মারা যেতে পারে এ বিষয়ে তিনি স্পস্ট করে কোন কিছু বলতে পারেননি।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, মহিষগুলো অজ্ঞাত রোগে আক্রান্ত হলে তা পাশের বাড়িতে থাকা অন্যদের মহিষ তো সুস্থ রয়েছে।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান বলেন, “আমি ঘটনাস্থলে এসেছি। মহিষগুলো কী কারণে মারা গেছে—এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠাবো। রিপোর্ট এলে কারণ জানা যাবে।”
আজকালের কন্ঠ/আর এস/এফ
আপনার মতামত লিখুন :