বাউল আবুল সরকারের কঠোর বিচারের দাবীতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাউল আবুল সরকারের কঠোর বিচারের দাবীতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
বাউল আবুল সরকারের কঠোর বিচারের দাবীতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল হোসেন সরকারের দ্রুত কঠোর বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট নিয়াম, অ্যাডভোকেট আমিনুল, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাউল আবুল হোসেনের বক্তব্যে ইসলাম ধর্ম ও পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। এ দেশের মুসলমানদের অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত এনেছে। এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।