
“দেশের জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” এই স্লোগান দিয়ে নাটোরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ১১টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সহযোগিতায় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়।
কলেজ অডিটরিয়ামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বারী মির্জা, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রাণী সম্পদ মেলায় স্টল পরিদর্শন করেন অতিথিরা। স্টলে বিভিন্ন ধরনের গবাদি পশু প্রদর্শন করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :