
“রাজনীতি করি, সহিংসতা রোধে এক সাথে লড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে ২৫ শে নভেম্বর নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে নারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কানাই খালি পুরাতন বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে দূর্বার নেটওয়ার্ক নাটোরের আয়োজনে ৮ দফা দাবি নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে সেখান থেকে মিছিল নিয়ে কানাই খালি মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর দূর্বার নেটওয়ার্ক নাটোর জেলা ও নারী পক্ষ সভানেত্রী সামসুন নাহার, নাটোর জেলা প্রতিনিধি আয়সা আক্তার, তরুণ দল সোহাগী বেগম,কানিজ ফাতেমা প্রমুখ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :