
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরভৈরব মাঝের চর এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রায়পুর মোবাইল অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক মিলনমেলা ‘আনন্দ ভ্রমণ ২০২৫’। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় আনন্দ ও উৎসাহের ব্যাপক সাড়া।
দিনব্যাপী বিভিন্ন আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা, খাবার ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে মিলনমেলাটি পরিণত হয় ব্যবসায়ীদের প্রাণের উৎসবে। এতে অংশ নেন রায়পুর মোবাইল অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী সদস্যরা।
মিলনমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ সাইফুল ইসলাম মুরাদ, সভাপতি, রায়পুর বণিক সমিতি।
আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক।
ইব্রাহিম খান, সভাপতি, ব্যবসায়ী ঐক্য পরিষদ।ইজাজ হোসেন রুমান, রায়পুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতি।
ছাব্বির আহমেদ মিয়াজী, ছায়াপাত এমদাদ মিয়াজী সড়ক ব্যবসায়ী সমিতি
জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, রায়পুর ব্যবসায়ী ফেডারেশন।কামরুল আল মামুন, সভাপতি, উত্তর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ।জিয়াউল্যাহ মামুন, সাংগঠনিক সম্পাদক, রায়পুর বণিক সমিতি।শরিফ উল্যাহ সোহেল, পাদুকা ব্যবসায়ী।মিরাজ মোক্তাদির রনি, সভাপতি, রায়পুর নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমতিয়াজ আরিফ, সভাপতি, রায়পুর মোবাইল অ্যাসোসিয়েশন।
সঞ্চালনা করেন রাজু আহমেদ, সাধারণ সম্পাদক, রায়পুর মোবাইল অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রূপম সাহা, আহ্বায়ক, আনন্দ ভ্রমণ কমিটি।
ব্যবসায়ীদের মতে, নিয়মিত এমন মিলনমেলা আয়োজন গ্রামীণ এলাকায় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করে। পাশাপাশি সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডের দিকে উদ্বুদ্ধ করে।
রায়পুর মোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ব্যবসায়ীদের উন্নয়ন কল্যাণে তারা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :