(আইডিইবি) রংপুর জেলাশাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস ও ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Daily AjKaler Kontho

(আইডিইবি) রংপুর জেলাশাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস ও ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


জেলা প্রতিনিধি দিনাজপুর: প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৭:১২ অপরাহ্ন
(আইডিইবি) রংপুর জেলাশাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস ও ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রংপুর জেলাশাখার উদ্যোগে ৮ নভেম্বর ২০২৫, সকাল ১০টায় গণপ্রকৌশল দিবস ২০২৫ এবং আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বনাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।র‌্যালিটির উদ্বোধন করেন জনাব মো. রিয়াজ উদ্দিন, সম্মানীয় উপ-সচিব, স্থানীয় সরকার ও প্রশাসক, দিনাজপুর পৌরসভা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ সাজিউল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মণ্ডল, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক (রংপুর অঞ্চল) প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ, দিনাজপুর জেলা আইডিইবির সভাপতি মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মোছাঃ সুফিয়া বেগম।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন জনাব জিএন ভট্টাচার্য, মোঃ মইনুল হোসেন, এআইএম মিজানুর রহমান, মোঃ আমজাদ হোসেন, মোঃ আফসার, মোঃ মোজাফ্ফর হোসেন, জনাব সঞ্জুর মোর্শেদ সুমন, জনাব আনোয়ারুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

র‌্যালিটি দিনাজপুর ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে লিলির মোড়, বুটিবাবুর মোড়, হাসপাতাল মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।এতে আইডিইবির সহযোগী সংগঠন-আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ, দিনাজপুর, আইডিইবি আইসিটি ক্লাব, দিনাজপুর।জেলা পর্যায়ের সরকারি–বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক–শিক্ষার্থী। সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ সহ প্রায় সহস্রাধিক প্রকৌশলী র‌্যালিতে অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর এস/এম