
ময়মনসিংহ নগরীর ২ নং পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ শেষে ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, শান্তি–শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার মূল দায়িত্ব। জনগণের সহযোগিতায় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”
পূর্বে তিনি ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও পেশাদারিত্বে ২ নং ফাঁড়ির আইন–শৃঙ্খলা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :