মধ্যনগর উপজেলাধীন জনতা বাজারের আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

মধ্যনগর উপজেলাধীন জনতা বাজারের আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
মধ্যনগর উপজেলাধীন জনতা বাজারের আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মধ্যনগর উপজেলাধীন চামরদানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনতা বাজারের আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা ১০-১১-২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৬ ঘটিকায় জনতা বাজারের বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত মুরুব্বিয়ান ও জনতা বাজারের ব্যবসায়ী গন এবং জনতা বাজার কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জনতা বাজারের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ হেফাজতে ইসলাম মধ্যনগর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ নূরুজ্জামান, চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, চব্বিশের আন্দোলনে নিহত শহীদ আয়াতুল্লাহ’র পিতা মোঃ বাবুর আলী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি মোঃ মোস্তফা কামাল খোকন, চামরদানী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কয়েশ তালুকদার সহ মোঃ আজির উদ্দিন, মোঃ শাহআলম প্রমুখ।

উপস্থিত বক্তব্যে বক্তারা বলেন জনতা বাজার প্রতিষ্ঠিত হয়েছে জলুষা, আমজোড়া, শাহপুর, নগদাপাড়া ও সিদলী গ্রামের সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে এবং সাধারণ মানুষের হাট বাজার ক্রয় বিক্রয়ের সুবিধার্থে প্রতিষ্ঠিত হয়েছে। জনতা বাজারে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনতা বাজারে আইনশৃঙ্খলা অবমাননা করলে প্রশাসনিক ভাবে আইনের আওতায় আনা হবে।

জনতা বাজারের সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্যবৃন্দের উপস্থিতে এবং সবার সম্মতি ক্রমে রেজুলেশনের মাধ্যমে জনতা বাজারের ৫১ সদস্য কমিটির মধ্যে সিনিয়র সহ-সভাপতি নূরে আলম জিকু কে স্থায়ী ভাবে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি