খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র দিলেন টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী টুকু | Daily AjKaler Kontho

খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র দিলেন টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী টুকু


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র দিলেন টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী টুকু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণ পত্র পৌঁছে দেয়া হয়েছে।

রোববার (৯ অক্টোবর) রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু এ আমন্ত্রণ পত্র সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

সুলতান সালাহউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে তিনি এ আমন্ত্রণ পত্র তুলে দেন।

 

আজকালের কন্ঠ/আর এস