৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ | Daily AjKaler Kontho

৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ

কৃষকদের কাছ থেকে ৩৪ টাকায় ধান, ৫০ টাকায় চাল কিনবে সরকার ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আগামী আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারি সংগ্রহ কার্যক্রম শুরু হবে ৩০ নভেম্বর থেকে। এবার প্রতি কেজি ধানের জন্য সরকারি দর ধরা হয়েছে ৩৪ টাকা, আতপ চালের জন্য ৪৯ টাকা এবং সিদ্ধ চালের জন্য ৫০ টাকা।

সরকারি ঘোষণা অনুযায়ী, এই মৌসুমে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

 

আজকালের কন্ঠ/আর এস