ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষে ''তারুণ্য মেলা ২০২৫, এর শুভ উদ্বোধন'' | Daily AjKaler Kontho

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষে ”তারুণ্য মেলা ২০২৫, এর শুভ উদ্বোধন”


ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষে ”তারুণ্য মেলা ২০২৫, এর শুভ উদ্বোধন”

আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। তারুণ্যের উদ্যম ও সৃজনশীলতা বিকাশে আয়োজন করা এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ। তরুণ প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগ, সংস্কৃতি, শিক্ষা ও উদ্যোক্তা কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে তাদের ইতিবাচক বিকাশে উৎসাহ জোগাতে এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন,এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্টার্টআপ, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন, প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ তারুণ্য মেলা তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার করেছে।

 

আজকালের কন্ঠ/আর এস/ড