
ময়মনসিংহে পুলিশের স্ত্রীর সাথে পরকীয়ার জেরে সংঘটিত পুলিশ হত্যা মামলায় পুলিশ দম্পতি দুইজনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ময়মনসিংহের দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ হারুন-অর রশিদ এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালে ময়মনসিংহে এক পুলিশ সদস্যকে হত্যার পর তার মরদেহ গোপন করা হয়। তদন্তে বেরিয়ে আসে, হত্যাকাণ্ডটি সংঘটিত হয় পরকীয়ার জেরে। এ ঘটনায় নিহতের সহকর্মী পুলিশ সদস্য ও তার স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ পুলিশ দম্পতির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড (ফাঁসি) প্রদান করেন।এদিকে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত মানুষজন এ ঘটনার বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :