৪৮ ঘণ্টার আল্টিমেটাম, মুরাদনগরে শিশু আদিবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ | Daily AjKaler Kontho

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, মুরাদনগরে শিশু আদিবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, মুরাদনগরে  শিশু আদিবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে ছয় বছরের শিশু আদিবা জাহান মীম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে বাঙ্গরা বাজার থানার সীমানারপাড় গ্রামে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

সকাল ১০টার দিকে সীমানারপাড় গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দৌলতপুর, বাঙ্গরা জেলা পরিষদ মার্কেট হয়ে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে বাঙ্গরা বাজার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি