জবি ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সংগঠন ‘চাতক’-এর আত্মপ্রকাশ | Daily AjKaler Kontho

জবি ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সংগঠন ‘চাতক’-এর আত্মপ্রকাশ


জবি প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
জবি ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সংগঠন ‘চাতক’-এর আত্মপ্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘চাতক’। ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ও আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কেক কাটা ও আনন্দঘন পরিবেশে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের মো ফেরদৌস আলম । সহ-সভাপতি হিসেবে রয়েছেন আয়শা সিদ্দিকা, সহ-সাধারণ সম্পাদক নুসরাত জাহান সোনিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো জাহিদ হাসান।

এছাড়াও আরও যারা পদ পেয়েছেন তারা হলো, সহ-সাংগঠনিক সম্পাদক- উম্মে হাবিবা, দপ্তর সম্পাদক -প্রত্যাশা মন্ডল, উপ দপ্তর সম্পাদক – আরিফ হোসেন জয়, অর্থ বিষয়ক সম্পাদক – বিদ্যুৎ সরকার, উপ অর্থ বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম।

এছাড়াও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে পদ পেয়েছেন – সিফাত হাসান সাকিব, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক – আহমেদ ফাহিম মুনতাসির, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক -মো জিহাদুল ইসলাম, উপ প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক – আনিকা তাহসিন। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে পদ পেয়েছেন রিজওয়ান ইসলাম গুঞ্জন ও সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম। উপ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক -মেহেদী হাসান।

সদস্য হিসেবে পদ পেয়েছেন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মো শাহরিয়াজ আহম্মদ রাতুল, মো ফরহাদ হোসেন, আয়েশা তাসনিম, ফাহিম মুনতাসির রাফি ও মো তানভীর আহমেদ।

কমিটির নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল ইসলাম বলেন, “চাতক ক্লাব আমাদের ইংরেজি বিভাগের সাংস্কৃতিক চেতনা ও সৃজনশীলতার প্রতীক। আমরা বিশ্বাস করি, সাহিত্য ও সংস্কৃতি মানুষের মনের বিকাশ ঘটায় এবং ঐক্যবদ্ধ করে। চাতকের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে প্রত্যেকে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে এবং সংস্কৃতির মাধ্যমে একে অপরের সঙ্গে সংযোগ গড়ে তুলবে। আমাদের এই যাত্রা হবে সৃজনশীলতা, ঐক্য ও ইতিবাচক পরিবর্তনের পথে।”

সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম তার বক্তব্যে বলেন, “চাতক পাখি কেবল একটি পাখি নয়, বরং মানুষের তৃষ্ণিত আত্মার প্রতীক। চাতক যেমন বৃষ্টির ফোঁটার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে, তেমনি মানুষও সত্য, সৌন্দর্য ও সংস্কৃতির আলো পাওয়ার জন্য চিরতৃষ্ণ। আমরা আশা রাখি, আমাদের এই সাংস্কৃতিক সংগঠনটি পাখির মতো স্বাধীন ডানায় ভর করে সমাজের অন্ধকারে সংস্কৃতির আলো ছড়িয়ে দেবে।”

ইংরেজি বিভাগের ব্যানারে ‘চাতক’ ক্লাব সৃজনশীলতা ও সাংস্কৃতিক জাগরণের নতুন অধ্যায় হিসেবে কাজ করবে বলে শিক্ষার্থীরা আশা ব্যক্ত করে। আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটি ক্লাবের দায়িত্ব পালন করবে।

আজকালের কন্ঠ/আর বি