
কুমিল্লা দেবিদ্বারে ইয়াবা সেবনের দায়ে মো. শরীফ (২৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শরীফ উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের পশ্চিম পোমকারা গ্রামের ফুল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। তিনি জানান, শুক্রবার সকালে দণ্ডপ্রাপ্ত শরীফকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দেবিদ্বার পৌরসভার ডায়না হোটেলের সামনে শরীফকে ইয়াবা সেবনরত অবস্থায় দেখে আটক করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শরীফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :