জামালপুরে পুলিশি অভিযানে ২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার | Daily AjKaler Kontho

জামালপুরে পুলিশি অভিযানে ২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
জামালপুরে পুলিশি অভিযানে ২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জামালপুর সদর থানার পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে শহরের দড়িপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মতিন ও তাঁর স্ত্রী শাহিদা বেগম। পুলিশের তথ্যমতে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, “গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই। অভিযানে দম্পতির বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (২৫ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশের এ অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জামালপুর জেলা পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি