মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু | Daily AjKaler Kontho

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


এস এম তানবীর প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিদ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন গুয়াতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সরকারী বরহামগঞ্জ কলেজ সংলগ্ন পুকুরে জাহিদ তার বন্ধুদের সাথে গোসল করতে নেমে। পরে জাহিদ সাতার না জানায় একপর্যায়ে পানির গভীরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আজকালের কন্ঠ/আর বি