নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে নাটোর সড়ক পরিবহন ও বিআরটিএ আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় হল রুমে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, নাটোর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম, নাটোর বিআরটিএ ইন্সপেক্টর উত্তম কুমার সরর্মা, নাটোর চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল মান্নান প্রমূখ। আলোচনা সভায় শেষ যারা বাংলাদেশের জাতীয় নাগরিক ও ড্রাইভিং লাইসেন্স আছে তাদের মধ্যে একটি করে হেলমেট বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

আজকালের কন্ঠ/আর বি