গরম থাকবে কত দিন, যা জানাল আবহাওয়া অফিস | Daily AjKaler Kontho

গরম থাকবে কত দিন, যা জানাল আবহাওয়া অফিস


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
গরম থাকবে কত দিন, যা জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি কমে আসার পর রাজধানীতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত শনিবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল সিলেটে। ভ্যাপসা এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশবাসী। তাদেরই সুখবর শুনিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এ সপ্তাহেই দেশের কয়েক বিভাগে হতে পারে বৃষ্টি। কমতে পারে গরমের তীব্রতা। সোমবার (২০ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজকালের কন্ঠ/আর বি