তারাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

তারাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত


সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
তারাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কৃষিই সমৃদ্ধি” এ- প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০ অক্টোবর উপজেলা পরিষদ হলরুমে এ- মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিসিআইসি ও বিএডিসি এবং বালাইনাশক ডিলারদের নিয়ে আলোচনা করেন, সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা ও উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজিমুল ইসলাম মিম।

আজকালের কন্ঠ/আর বি