জবি শিক্ষার্থী হত্যার ঘটনায় নারী আটক | Daily AjKaler Kontho

জবি শিক্ষার্থী হত্যার ঘটনায় নারী আটক


জবি প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ন
জবি শিক্ষার্থী হত্যার ঘটনায় নারী আটক

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১ জনকে মেয়েকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে । যানা যায় ওই মেয়ে যুবায়দের স্টুডেন্ট । ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাত ১১ তার দিকে এ তথ্য নিশ্চিত করেন লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।

তিনি বলেন, “আমরা সন্দেহভাজন ১জনকে আটক করেছি । বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।”

হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিল্ডিংয়ের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।”

প্রতিবেদকের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মকথা এলাকায় কালো টি-শার্ট ও কালো ব্যাগপিঠে দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। পুলিশের ধারণা, এরা হত্যাকাণ্ডে জড়িত হতে পারে।

এর আগে রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এ দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে তাতিবাজার মোড় অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের হাজারখানেক শিক্ষার্থীরা।

জুবায়েদ আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।