কালীগঞ্জে ট্রনে কাটা পড়ে বৃদ্ধা নিহত | Daily AjKaler Kontho

কালীগঞ্জে ট্রনে কাটা পড়ে বৃদ্ধা নিহত


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ২:১৬ অপরাহ্ন
কালীগঞ্জে ট্রনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাত (৫৮) এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাাজশাহীগামি কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়ে। চলন্ত ট্রেনের নীচে পড়ে তার শরীর দুই খন্ড হয়ে যায়। স্থানীয়দের ধারনা নিহত ওই নারী মানুষিক প্রতিবন্ধি।

রেললাইনের পাশে মাঠে কাজ করা হাসেম আলী নামে এক কৃষক জানান, ট্রেন আসার আগে তাকে রেলগেট এলাকায় ঘুরতে দেখেছিলাম। তাকে দেখে মনে হয়েচিল সে মানুষিক প্রতিবন্ধি।

মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, ট্রেনের চালকের মাধ্যমে জানতে পারি বাবরা রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েছে। পরে লোকজন পাঠিয়ে নিশ্চিত হয়ে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাবে বলেও যোগ করেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি