
গাজীপুরে ১৩ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালপয়ের কেন্দ্রীয় মসজিদ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদিক্ষণ বিশ্বজিৎ চত্ত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এ সময় ‘ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না’ স্লোগান দেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা বলেন, টানা তিন দিন ধরে এ অমানবিক কাজ করা খুবই অন্যায়। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি এটি শুধু মাদ্রাসার শিক্ষকরা করে না এটি একটি মন্দিরের পুরোহিত ও করে। গাজীপুরে শিশুধর্ষণের মতো নৃশংস ঘটনা আমাদের মানবিকতা ও সমাজবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। ৫ আগস্ট পরবর্তী ইন্টিরিম সরকারের কাছে যা চেয়েছিলাম তা পাইনি। এ জন্য গাজীপুর থেকে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
এ সম্পর্কে ইতিহাস বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, ‘গাজীপুরে যেই নেক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের নতুন কোন ঘটনা নয় বাংলাদেশের বিচার না হওয়ার সংস্কৃতির কারণে বারবার ধর্ষণকারীরা পার পেয়ে যায়। এই ধর্ষণকারীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত এই নেক্কারজনক ঘটনা বন্ধ হবে না তাই আমরা দাবি করছি ধর্ষককে যেন প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়।’
জবি শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘গাজীপুরে বাচ্চাকে অপহরণ করে ধর্ষণের মতো একটি নিন্দনীয় কাজ করা হয়েছে৷ এই সরকারের সময় ৪০০ শিশু ধর্ষণের শিকার হয়েছে।’
রিয়াজুল ইসলাম বলেন, ‘ধর্ষক ও নিপীড়ন কারী তাদের একমাত্র ঠিকানা জেলখানা ও জাহান্নাম”। অতিদ্রুত গাজীপুরের ধর্ষণের ঘটনার বিচার।’
আপনার মতামত লিখুন :